বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির ইফতার ও সংবর্ধনায় মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৫:৪৯ অপরাহ্ন
এ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : সিসিক প্রশাসক
সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হলো বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বললেন, এই সমিতি সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন রচনা করেছে ।
শনিবার বিকেলে নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সদস্য এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক পদে এডভোকেট জুবায়ের বক্ত জুবের এবং কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে এডভোকেট মোহাম্মদ জুয়েল নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি আব্দুল কাইয়ূম চৌধুরী আরো বলেন, বালাগঞ্জ-ওসমানীনগরের বিপুল সংখ্যক মানুষ সিলেট নগরীতে বসবাস করছেন। তাদের কার্যক্রম নাগরিক অগ্রযাত্রাকে তরান্বিত করছে। দুটি উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ও ভ্রাতৃত্ব সুদৃঢ় রাখার জন্য এই আঞ্চলিক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার।
সংবর্ধিত অতিথি ছাড়াও ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, সমিতির সদস্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এডভোকেট নূর উদ্দিন, অধ্যক্ষ আলী আহমদ খান, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যক্ষ ছূরাব আলী, ডা. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, হাসিনা মহি উদ্দিন, জগলু চৌধুরী, আলা হোসেন, ডা. সাকির আহমদ শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, আব্দুল জলিল জিলু, এডভোকেট খন্দকার করিম উদ্দিন, কাজী আফম কাইয়ূম, জাহেদুর রহমান চৌধুরী, কবি নাজমুল আনছারী, চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাংবাদিক আহবাব মোস্তফা খান, বোরহান উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখা সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক এমএ মতিন। বিজ্ঞপ্তি






