হাটখোলায় মাদকসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সদর উপজেলার হাটখোলায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের দখড়ী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় ১৭ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের নাম- দিলোয়ার হোসেন (৩০)। সে ঐ এলাকার হাটখোলা ইউপির দখড়ী গ্রামের বধু মিয়ার পুত্র।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





