জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে আগ্রহী জাপান : তাকাহাসি নাওকি


প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৭:১৭:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন তাকাহাসি নাওকি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে আগ্রহী জাপান। বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে চাই। আশা করি, বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। তিনি গতকাল সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে জাপানি বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সমিতি বাংলাদেশ (জুয়াব) সিলেট অঞ্চলের অ্যালামনাইদের মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডেপুটি চীফ অফ মিশন তাকাহাসি নাওকি আরও বলেন, শাবিপ্রবি একটি অনন্য বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এর অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের ওপর জোর দিতে চাই। সিলেট একটি শান্ত ও মনোরম শহর। এখানে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। আমাদের সহযোগিতামূলক কাজকে আরও সমৃদ্ধ করে যাব।
শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক উন্নতির বিষয় তুলে ধরে বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে যেতে উৎসাহিত করি, বিশেষ করে আপনাদের দেশেও। তারা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের জন্য কাজ করবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং পাঠ্যক্রম সময়োপযোগী। শিক্ষার্থীদের কল্যাণে আমরা শিক্ষা কার্যক্রম বিনিময় করতে পারি। আমরা জাপানের সমৃদ্ধ সংস্কৃতি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি। জাপানের মানুষ তাদের সততা, ভদ্রতা ও দায়িত্ববোধের জন্য বিশ্বব্যাপী সম্মানিত।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমরা প্রত্যাশা করি আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য জাপান সরকার শিক্ষাবৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি করবে। এতে মেধাবী শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে এবং দুই দেশের মধ্যে জ্ঞান-বিনিময় ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের অর্থনৈতিক বিষয় ও উন্নয়ন সহযোগী বিভাগের অর্থনৈতিক গবেষণা/পরামর্শদাতা হিসাতোমি কোহেই, জুয়াবের নির্বাহী সদস্য ও শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, রিসার্চ সেন্টারের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. শামছুন নাহার বেগম, অধ্যাপক ড. আবদুল হান্নান, অধ্যাপক ড. মো. আব্দুুল গনি, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. শামীম আরা বেগম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. মো. শাখিনুর ইসলাম মন্ডল ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতাউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় অ্যালামনাই সদস্যরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান। তারা কোর্স সম্পন্ন করার পর চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্তত দুই বছর চাকরি অনুসন্ধানের সুযোগ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top