২৫ বোতল মাদকসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৪৫:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২৫ বোতল ফেয়ারডিল মাদকসহ এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল বুধবার এয়ারপোর্ট থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার পাশে টিলায় অভিযান চালায় এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। এসআই মোহাম্মদ বাবুল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এয়ারপোর্ট টিলা এলাকায় বিকাশের অস্থায়ী চা দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। তল্লাশী চালিয়ে ২৫ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ মো. রুবেল চৌধুরী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ময়মনসিংহ জেলার সদর থানার চরগোবিন্দপুর (৩১ নং ওয়ার্ড) গ্রামের মোঃ আক্কাস আলী ও মাতা মোছাঃ শরিফা খাতুনের পুত্র। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাধবপুর মাদ্রাসা রোড এলাকায় বাস স্ট্যান্ড সংলগ্ন আব্দুর রহিমের ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





