জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মালয়েশিয়ার জোহর রাজ্যে নির্মাণ হচ্ছে অভিবাসন ডিপো


প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৭:৩৬:১৭ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার জোহর রাজ্যে বিদেশি নাগরিকদের জন্য থাকা একমাত্র অভিবাসন আটক কেন্দ্রে দীর্ঘদিনের অতিরিক্ত ভিড় কমাতে পেকান নানাসে নতুন একটি ডিটেনশন ডিপো নির্মাণ করা হচ্ছে। প্রায় ২০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে নির্মিত এই নতুন ভবনটি চলতি বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা এবং এতে প্রায় ২ হাজার ২০০ জন আটক ব্যক্তিকে রাখার ব্যবস্থা থাকবে।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহদ রুসদি মোহদ দারুস জানান, একই প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবনটি কঠোর আইন প্রয়োগের ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে যাওয়ায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, বর্তমানে বিদেশি নাগরিকদের জন্য রাজ্যের একমাত্র আটক ডিপো পেকান নানাসের আদর্শ ধারণক্ষমতা প্রায় ১ হাজার ২৫০ জন। তবে বাস্তবে অনেক সময় সেখানে প্রায় ২ হাজার জন পর্যন্ত আটক রাখা হয়েছে, যা কেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

মোহদ রুসদি বলেন, পেকান নানাস ডিপোর আদর্শ ধারণক্ষমতা প্রায় ১ হাজার ২৫০ জন। এতে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষার সময় তাদের সুশৃঙ্খলভাবে রাখা সম্ভব হয়। তিনি আরও জানান, ধারণক্ষমতার সীমা প্রায়ই অতিক্রম করায় ডিপোর দৈনন্দিন ব্যবস্থাপনা ও দায়িত্বে থাকা কর্মীদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ে।

তবে আটক ব্যক্তির সংখ্যা বেশি হলেও প্রতিটি গ্রেপ্তার আইনগত প্রক্রিয়া ও মানবাধিকার মানদণ্ড মেনেই করা হয় বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আটক প্রক্রিয়া, নথিপত্র প্রস্তুত, আদালতের কার্যক্রম এবং পরবর্তী সময়ে নিজ দেশে ফেরত পাঠানো।

২০২৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণকাজ দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে প্রশাসনিক অফিস, আটক ব্লক এবং ডাইনিং হলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে কর্মীদের আবাসন নির্মাণ করা হবে। প্রায় ২০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ের পুরো প্রকল্পটি চলতি বছরের শেষ নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে।

প্রবাস এর আরও খবর
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top