শাবির সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রাধ্যক্ষ ড. আশরাফ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:২০:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীকে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। যোগদানের তারিখ হতে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। বর্তমান প্রাধ্যক্ষ রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।





