সুনামগঞ্জে অসহায় শিশু আদিবাকে ২টি গরু ও নগদ অর্থ উপহার দিল বিজয়
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৮:৪৪:২০ অপরাহ্ন

মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলার বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থা সুনামগঞ্জের উদ্যোগে আমৃত্যু সাংগঠনিক সম্পাদক মরহুম কবি আক্তার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। মরহুমের একমাত্র মেয়ে আদিবা মনিকে বিজয় পরিবারের পক্ষ থেকে ২ টি গরু ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর বাজারে বিজয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে গরু ও নগদ অর্থ উপহার তুলে দেয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আহমদ আকিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশীদ, বিজয়ের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মোঃ ফরিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সংগঠনের সহ-সভাপতি হাফেজ ফেদাউর রহমান, সালিশ ব্যক্তিত্ব আব্দুল মতিন, সাংবাদিক মোঃ আবু সঈদ, কাঠইর ইউপির সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ জিলাল উদ্দিন ও মোঃ শফিউল মৌলা রাজু। ভিডিও কলে যুক্ত হন সাবেক দুই বারের সফল সাধারণ সম্পাদক ও সভাপতি আবু সালেহ জনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের বৈদেশিক পৃষ্ঠপোষক জার্মান প্রবাসী মিজানুর রহমান মিজান, সংগঠনের সাবেক সভাপতি রিংকু চন্দ্র শীল, সহ-সভাপতি এহসানুল হক এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর সুলতান, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল হক সেলিম, মাসুম আহমদ, সুয়েব মিয়া, অর্থ সম্পাদক রবিউল হাসান রবি, উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম তুহিন, শিক্ষা সম্পাদক মাস্টার কামরুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য মাহবুব আহমেদ মনু, সিনিয়র সদস্য তুহিন আহমদ, নির্বাহী সদস্য আল আমিন। অনুষ্ঠানে মরহুম আক্তার হোসেনের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





