নাশকতার শঙ্কায় সিলেটেও নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ১২:১২:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নাশকতার আশঙ্কায় সারাদেশের ন্যয় সিলেটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার| সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে নিরাপত্তা বাড়ানোর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে| এর আলোকে সিলেট মহানগরী ছাড়াও জেলায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে| নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর|
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে|
এ বিষয়ে পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো দুষ্কৃতিকারী চক্র যাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য সারাদেশের প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি পুলিশের বিভিন্ন বিশেষ ইউনিট মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো ˆনরাজ্য প্রতিরোধে প্রস্তুত আছে|
পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটসহ দেশজুড়ে পুলিশকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে| সম্ভাব্য নাশকতা বা ˆনরাজ্য প্রতিরোধে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে|
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোন বিশেষ বার্তা পাইনি| তবে আমাদের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে|
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, কেন্দ্রীয় সদর দপ্তর থেকে বিশেষ বার্তা পেয়েছি| সেই আলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে| র্যাবের নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে| সাদা পোশাকের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে| সিলেটে যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে|




