সিলেটজুড়ে হাম আতঙ্ক, বাড়ছে মৃত্যু ও আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৯:২৪:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটজুড়ে হাম আতঙ্ক বাড়ছে| প্রতিদিন নতুন আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যা| সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে| একইসাথে এই সময়ে নতুন করে আরও ২৩ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে| এনিয়ে চলতি বছরে হাম উপসর্গে সিলেট বিভাগে ৮ শিশু মারা গেছে| এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ জন| বাকীরা হাম উপসর্গে মারা যান|
শনিবার (২৫ এপ্রিল) ¯^াস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন|
বিভাগীয় ¯^াস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে সিলেট নগরীর জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান| এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও সুনামগঞ্জ সদর উপজেলার গাগটিয়া গ্রামের ৫ মাস বয়সী তউফিক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়|
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সিলেট বিভাগে মোট ৮০ জন হামে আক্রান্ত শনাক্ত হয়েছে| এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলার ২৬ জন রয়েছেন|
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সিলেট বিভাগে হাম উপসর্গে আরো ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| এর মধ্যে সবচেয়ে বেশি ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে| এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন|
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন রয়েছেন| বাকীরা বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন|




