জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

গাছের ডাল পড়ে মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭:১৭ অপরাহ্ন

এদেশে দীর্ঘকাল যাবৎ বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু গাছ বড়ো হওয়ার পর এর যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়ে কাউকে তেমন কোন উপদেশ বা পরামর্শ দিতে দেখা যায় না বললেই চলে। ফলে অনেক সময় এই গাছ বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি সড়কের পাশে হেলে যাওয়া গাছের ডাল ভেঙ্গে পড়ে জনৈক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর কামালবাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায়। ব্যাংকের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার পথে দমকা বাতাসে হঠাৎ একটি গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়লে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এর আগে দেশের বিভিন্ন স্থানে গাছের ডাল পড়ে মৃত্যুর অনেকগুলো ঘটনা ঘটেছে। ২০২১ সালে ভোলায় ঝড়ে গাছের ডাল পড়ে এক চিকিৎসক মারা যান। একই বছর চট্টগ্রামে প্রাণ হারায় এক শিশু। ২০২২ সালে বাগেরহাটে মাথায় গাছের ডাল পড়ে এক শিক্ষার্থী মারা যায়। একইভাবে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে জনৈক যুবকের মৃত্যু হয় চুয়াডাঙ্গায়। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় মারা যান এক বৃদ্ধা। গত বছর গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে মৃত্যু হয় র‌্যাব সদস্যের। চলতি বছর চুয়াডাঙায় ঝড়ের সময় ঘরের চালের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়লে এক বৃদ্ধ মারা যান।
দেখা যাচ্ছে, গাছের ডাল ভেঙ্গে পড়ে মৃত্যুর বেশীর ভাগ ঘটনা ঘটেছে ঝড়ের সময়। বিশেষভাবে কালবৈশাখী ঝড়ের সময়। তাই ঝড়ের সময় রাস্তায় যানবাহন চালানো কিংবা বাইরে গাছের নীচে থাকা নিঃসন্দেহে বিপজ্জনক। এছাড়া গাছের ডাল ভেঙ্গে মৃত্যু প্রতিরোধের জন্য রাস্তার পার্শ্ববর্তী গাছগুলোর নড়বড়ে ও বর্ধিত ডাল নিয়মিত কেটে ফেলার উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহকে। গাছ ব্যক্তি মালিকানায় থাকলে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট গাছের মালিককে। এ ধরনের দায়িত্বে থাকলে অবহেলার জন্য আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনের শীর্ষ মহলের দৃষ্টি দেয়া জরুরী। বাংলাদেশে গাছের ডাল পড়ে মৃত্যু কিংবা যানবাহন বা অন্যান্য সম্পদ নষ্ট হওয়ার জন্য শাস্তি, ক্ষতিপূরণ অথবা অন্য কোন প্রতিকারের কোন নজির আছে বলে জানা নেই। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশে গাছের ডাল পড়ে বা গাছ পড়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। তবে এটি নির্ভর করে দুর্ঘটনার কারণ এবং গাছটি কার মালিকানাধীন তার ওপর।
সাধারণত যদি অবহেলার কারণে এমন ঘটনা ঘটে, তবে ক্ষতিপূরণের দাবি জানানো যায়। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের একটি পার্কে গাছের ডাল ভেঙ্গে পড়ে জনৈক ব্যক্তির মৃত্যু হলে পার্কটি রক্ষণাবেক্ষণকারী সংস্থা বাধ্য হয় ক্ষতিপূরণ প্রদানে। এক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারকে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। যথাসময়ে পার্কটির গাছগুলোর বিপজ্জনক ডাল কাটার নির্দেশ পালনে ব্যর্থ হয় স্থানীয় তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ। তাই এই জরিমানা গুণতে হয় সংস্থাটিকে।
ইদানিং বাংলাদেশে যে হারে গাছের ডাল এমনকি গাছ পড়ে মৃত্যু এবং যানবাহন ও অন্যান্য সম্পদ নষ্ট হচ্ছে, এমন অবস্থায় উন্নত দেশগুলোর মতো উপযুক্ত আইন, আইন অমান্যকারীর শাস্তি ও ক্ষতিপূরণের বিধান থাকা জরুরী হয়ে পড়েছে। শুধু বৃক্ষরোপন ও বর্ধন করলেই চলবে না, এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণও যে অতীব গুরুত্বপূর্ণ তা অনুধাবন করতে হবে সংশ্লিষ্ট সবাইকে। এমন অভিমত সচেতন মহলের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top