সিসিক প্রশাসকের শোক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৩৬:১৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমার জালালপুরের শেখপাড়ার অধিবাসী ও যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া এবং জালালপুর ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও পল্লী চিকিৎসক মাহবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী| রোববার পৃথক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান|
শোকবার্তায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মরহুম মখলিছ মিয়া একজন নিবেদিতপ্রাণ ও সমাজহিতৈষী মানুষ ছিলেন| প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি এলাকার উন্নয়নে সবসময় অবদান রেখেছেন| অন্যদিকে, চিকিৎসক মাহবুব আলম জালালপুর এলাকার শিক্ষা ও ¯^াস্থ্যসেবায় যে ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়| তাঁদের মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গুণী দুই ব্যক্তিকে হারাল|
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যে ইন্তেকাল করেন| একই দিনে রাত ৮টায় জালালপুরের বাদেশপুর গ্রামের অধিবাসী পল্লী চিকিৎসক মাহবুব আলম নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| বিজ্ঞপ্তি




