সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৪৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে| সোমবার সকালে সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) শিশুটির মৃত্যু হয়| এনিয়ে সিলেট বিভাগে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে|
সোমবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির| দেড় বছর বয়সী শিশুর নাম রবিউল| সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা|
এর আগে রোববার (২৬ এপ্রিল) একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল| এর একদিন আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) একদিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছিল| এ নিয়ে ৪ দিনের ব্যবধানে মারা গেলো ৬ শিশু|
ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের পিআইসিইউতে শিশু রবিউলের মৃত্যু হয়| মারা যাওয়া শিশুটির নিউমোনিয়ার পাশাপাশি হামের উপসর্গ ছিল|
¯^াস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ জন রোগী| গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জনের হাম শনাক্ত হলেও এই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন|
¯^াস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮১ জনের ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে|
সন্দেহভাজন ১৭২ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৯ জন চিকিৎসাধীন আছেন| বাকিরা বিভাগের অন্যান্য সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন|
¯^াস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, সিলেটে সাম্প্রতিক সময়ে শিশু মৃত্যুর হার বেড়েছে| যেসব শিশুরা মারা গেছে| তারা হাম উপসর্গ হলেও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলো| সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ টি পিআইসিইউ বেডের পাশাপাশি এবার শামসুদ্দিন হাসপাতালে আরো ৫টি পিআইসিইউ বেড চালু করা হয়েছে| সোমবার থেকে সেখানে শিশু ভর্তি নেয়া হচ্ছে|





