আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৫৭:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ (ডিবি)| রোববার দিবাগত রাত ১টার দিকে এসএমপির আওতাধীন শাহপরান থানার পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামের মতৃ আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২) ও দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার আবদুল মতিন ওরফে আবদুল করিমের ছেলে আবদুর রহিম তিতন (৪০)|
সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার|
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানিয়েছে, আটক দুই ডাকাত সিলেট জেলাজুড়ে চুরি-ডাকাতির করে বেড়াতেন| তাদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় ১০-১২টি করে চুরি ও ডাকাতির মামলা রয়েছে|
এরমধ্যে আটক জিহাদ উদ্দিন জাহেদের বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় ১টি চুরির, বিয়ানীবাজারে ১টি ডাকাতি, গোলাপগঞ্জে ১টি ডাকাতি ও ১টি ডাকাতির প্রস্তুতির, জকিগঞ্জে ১টি চুরির, ১টি ডাকাতির ও ১টি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে|
এছাড়া আবদুর রহিম তিতনের বিরুদ্ধে এসএমপির মোগলাবাজার থানায় চুরির ৪টি, শাহপরাণ থানায় ডাকাতির ১টি, কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতির ২টি, দক্ষিণ সুরমা থানায় চুরির ১টি, গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি ও অস্ত্র আইনে ১টি মামরা রয়েছে| আন্তঃজেলা ডাকাত দলের ওই দুই সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত সবকটি মামলা আদালতে বিচারাধিন রয়েছে|
জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে|




