ˆজন্তায় কৃষি ঋণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৯:১৭:৫৩ অপরাহ্ন

ˆজন্তাপুর প্রতিনিধি : ˆজন্তাপুর উপজেলার সকল তফসিলী ব্যাংক কর্তৃক আয়োজিত প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| সোমবার সকালে ˆজন্তাপুর উপজেলা পরিষদ মিলয়নাতনে এই কৃষি ঋণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক কর্যক্রমের উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ˆজন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদ|
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষির ওপর নির্ভরশীল| কৃষক বাঁচলে বাঁচবে কৃষি| কৃষি জমি থাকা সত্ত্বেও অনেক কৃষক-কৃষানী প্রয়োজনীয় অর্থের অভাবে কৃষি যন্ত্রাংশসহ নিত্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে সক্ষম হতে পারেন নাই| বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ার পাশাপাশি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে|
খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ˆজন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বাণিজ্যিক আকারে কৃষি বিপ্লবের লক্ষ্যে উপজেলার ৮টি তফসিলী ব্যাংক সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে| প্রথম দিনে ৪০ জন কৃষক-কৃষানীর মাঝে বিভিন্ন অংকের কৃষি ঋণের চেক বিতরণ করা হয়|
সোনালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, অগ্রনী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ডাচ& বাংলা ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি ঋণ বিতরণ করেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, ˆজন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ|





