কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৮:০৪:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কন্ট্রোল রুমের নম্বর ০১৬১৭৩৩৮০৬৭। সার্বক্ষণিক এ কন্ট্রোল রুমটি চালু থাকবে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।






