সমাবেশে বক্তব্যের জন্য মাওলানা হাবিবের দু:খ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ১:৪২:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ শুক্রবার সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।
এ বক্তব্যে আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।





