কুশিঘাটে বিপুল ভারতীয় নাসির বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৯:৩৫:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্যের চালান জব্দ ও ১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুশিঘাট নয়াপাড়া মসজিদ সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মাহতাব উদ্দিন (২৬)। তিনি জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে।
রোববার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার দুুপর দুইটার দিকে শাহপরান থানা পুলিশের অভিযানে কুশিঘাট এলাকা থেকে ঢাকা মেট্টো ম-৫১-৩৪২৫ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করে ৩৯টি কার্টুনে সর্বমোট ৮ লাখ ১৯ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দৃকত বিড়ির বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।




