সংসদের বাজেট অধিবেশন শুরু
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৮:৩৬:১১ অপরাহ্ন
দুইবেলা অধিবেশন চালানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ কমিটির ১২ সুপারিশ
জালালাবাদ ডেস্ক: জাতীয় সংসদে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশ গতকাল শুরু হয়েছে| বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়| উচ্চ মূল্যস্ফীতি, রাজ¯^ আহরণে ধীরগতি, ˆবদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং ˆবশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট| অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা-এবারের বাজেট হবে বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর| আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী| বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি প্রথম বাজেট, একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরুরও প্রথম বাজেট উপস্থাপন| অধিবেশনের প্রথমদিন অধিবেশন পরিচালনার বিভিন্ন সিদ্ধান্তসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়|

দুই বেলা সংসদ অধিবেশন চালানোর প্রস্তাব: দুই বেলা সংসদ অধিবেশন চালানোর প্রস্তাবসহ ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যাদি নিষ্পন্নের সময় নির্ধারণ করা হয়েছে| সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই এই অধিবেশন সমাপ্ত হবে| তবে বিশেষ প্রয়োজনে সংসদ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে|
রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় ˆবঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়| কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ˆবঠকে সভাপতিত্ব করেন| ˆবঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করেন|
ˆবঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে| তবে বাজেট আলোচনার সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন প্রতিদিন দু’বেলা করে ˆবঠক অনুষ্ঠিত হওয়ার একটি প্রস্তাব করা হয়েছে| বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে|
চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে| এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে| এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যায় (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ জমা পড়েছে|
গুরুত্বপূর্ণ এই ˆবঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ¯^রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম|
বিরোধীদল থেকে অংশ নেন উপনেতা ˆসয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির| এ ছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ˆবঠকে যোগ দেন| ˆবঠকে সাচিবিক সহায়তা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া|
পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ| তিনি জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ˆবঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন|
সংসদ অধিবেশনে স্পিকার-ঘোষিত সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান| দ্বিতীয় অবস্থানে আছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক| এরপর নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের| এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে|
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন| গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয়, এরই মধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন| সংসদীয় রীতি মেনে সাবেক সরকারের প্রয়াত এই নীতিনির্ধারক ও জননেতাদের স্মরণে শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়|
জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ কমিটির ১২ সুপারিশ: জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতিবেদন উপস্থাপন করেছে| এই প্রতিবেদনে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালুসহ মোট ১২টি সুপারিশ করা হয়েছে| এর আগে গত ২৬ এপ্রিল জ্বালানি সংকট মোকাবেলায় এবং ভবিষ্যৎ সংকট প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ১০ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়| সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদকে এই কমিটির সভাপতি করা হয়| কমিটি গত ৩ মে এবং ১৯ মে তারিখে দুটি ˆবঠক করে এই সুপারিশমালা চূড়ান্ত করে|
বিশেষ কমিটির গৃহীত ১২টি মূল সুপারিশের মধ্যে রয়েছে : জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে ৩ মাসের সক্ষমতা বৃদ্ধি করতে হবে| আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে| জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু করতে হবে| অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার করতে হবে| বিকল্প জ্বালানির ব্যবহার (এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি) বৃদ্ধি করতে হবে| ঢাকা-চট্টগ্রাম পাইপ লাইন ও এসপিএম প্রকল্প এবং ইআরএল-২ দ্রুত বাস্তবায়ন করতে হবে| জনসচেতনতা কার্যক্রম আরো জোরদার করতে হবে| বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানির বিষয়ে প্রয়োজনীয় স্টাডি করা প্রয়োজন| রুফটপে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে সোলার চলছে কি না এর তদারকি জোরদার করার জন্য সুপারিশ করা হয়| সিস্টেম লস হ্রাস করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে| তেল, গ্যাস, কয়লা, সোলার, উইন্ড—এসব খাত হতে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়| বিশেষ কমিটির কার্যপরিধির আলোকে বিরোধী দলের পক্ষ থেকে কোনো সুপারিশ পাওয়া গেলে তা রিপোর্টে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়|




