মহাজনপট্টি থেকে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৯:৩৪:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মহাজনপট্টি থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত ১১ টার দিকে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সদস্য তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতের নাম বিসু বাঁশফোড় (৩৫)। সে কাষ্টঘর সুইপার কলোনির ফকির চাঁনের ছেলে।
রোববার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





