ডেঙ্গু প্রতিরোধে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের র্যালী
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৯:৪২:০৬ অপরাহ্ন

সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত র্যালীতে বিভাগীয় স্বাস্থ্য অফিস, সিভিল সার্জন ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন। র্যালীটি সিভিল সার্জন কার্যালয় থেকে চৌহাট্টা পয়েন্ট হয়ে আবার সিভিল সার্জন কার্যালয়ে ফেরত আসে।
র্যালিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: ইয়াসির আরাফাত, সিলেট, ডা. স্বপ্নীল সৌরভ রায়, ডা. ভাস্কর ভট্টাচার্য, সুজন বনিক, মো. নজরুল ইসলাম, কীটতত্ত্ব্ববিদ ডা. শেখর পাল প্রমূখ অংশ নেন।
এসময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনামূলক বাণী সম্বলিত ফেস্টুন সাধারন মানুষের দৃষ্টিগোচর হয়।
র্যালি শেষে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সাংবাদিকদের জানান, সিলেট বিভাগে ডেঙ্গুর সার্বিক অবস্থা ভাল এবং ভবিষ্যতে এ অবস্থা ধরে রাখতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী চলনান হাম পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে- ডেঙ্গুর পাশাপাশি হাম নিয়ন্ত্রণে জনসচেতনতা ও বিশেষ টিকাদানের উপর তিনি গুরুত্ব আরোপ করেন এবং চিকিৎসা ব্যয় কমিয়ে আনার জন্য প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, র্যালিতে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান ও ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি





