সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৭:১৮:৪৮ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় ¯^ার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিল¤ে^ বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়|
শনিবার বিকাল বিকাল সাড়ে ৪টায মদিনা মার্কেট পয়েন্টে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়| সিলেট জেলা সিপিবি সভাপতি ˆসয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ ( মার্কসবাদী,) জেলা সমš^য়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের সমš^য়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি প্রমূখ|
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিটি মোট ১৭৭ পৃষ্ঠার, কিন্তু মার্কিন পক্ষ মাত্র ৩২ পৃষ্ঠা জনসমক্ষে প্রকাশ করেছে| আর বাংলাদেশ সরকারতো দেশবাসীকে জানানোর প্রয়োজনই বোধ করছেনা| সেই ৩২ পৃষ্ঠার মধ্যেই বাংলাদেশের জাতীয় ¯^ার্থের বিরুদ্ধে অসংখ্য অসম শর্ত প্রকাশিত হয়েছে| বাকি ১৪৫ পৃষ্ঠায় কী লেখা আছে তা বাংলাদেশের জনগণ তো দূরের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রও প্রকাশ করেনি| এই গোপনীয়তা একটি বিপজ্জনক সংকেত|
চুক্তির শর্তানুযায়ী, মার্কিন বাণিজ্য ¯^ার্থের পরিপন্থী কোনো দেশ—অর্থাৎ চীন, রাশিয়া—এর সাথে বাংলাদেশ কোনো বাণিজ্যচুক্তি করতে পারবে না| ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি কিনতে মার্কিন ‘ছাড়পত্র’ চাইতে হচ্ছে| একটি ¯^াধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অপমানজনক| সামরিক সরঞ্জাম ক্রয়েও নির্ভরশীলতা চাপিয়ে দেওয়া হয়েছে| বাংলাদেশ বর্তমানে ৮০% প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে আনে| এই চুক্তি বাংলাদেশকে একটি নির্দিষ্ট ভূ-রাজনৈতিক শিবিরে ঠেলে দিচ্ছে| এতে বাংলাদেশের কৌশলগত ¯^াধীনতা বিপন্ন হচ্ছে| উল্লেখযোগ্য যে, চীন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়াচ্ছে এবং এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়ছে| এই পরিস্থিতিতে বাংলাদেশকে মার্কিন নিরাপত্তা কাঠামোর অধীনে টেনে নেওয়ার যে প্রচেষ্টা এই চুক্তিতে দৃশ্যমান, তা বাংলাদেশকে একটি আঞ্চলিক সংঘাতের ঘূর্ণিপাকে ফেলে দেওয়ার ঝুঁকি ˆতরি করছে| বিজ্ঞপ্তি





