সীমান্তেই হত্যার প্রতিবাদ জানাবেন সারজিস-পাটওয়ারী
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬, ৮:৩৯:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলী (২০) হত্যার প্রতিবাদ সীমান্তেই জানাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমš^য়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম| গত ১২ জুন সীমান্তে বাংলাদেশি এই যুবককে গুলি হত্যা করে বিএসএফ|
এনসিপি সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার দাবিতে আগামীকাল শুক্রবার (২৬ জুন) কুলাউড়ার শরিফপুর সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকের হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে মৌলভীবাজার জেলা এনসিপি| এই সমাবেশে অংশ নিতে শুক্রবার কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আশরাফ মাহাদী|
শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন| নামাজ আদায় শেষে তারা সরাসরি শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত মূল প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন|
এনসিপি জানিয়েছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র জনমত ˆতরি এবং অবিল¤ে^ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে| দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হতেই হবে|
সমাবেশ সফল করতে ইতোমধ্যে কুলাউড়া ও আশপাশের এলাকায় জোরদার প্রস্তুতিমূলক কার্যক্রম ও গণসংযোগ শুরু করেছে এনসিপি| স্থানীয়দের প্রত্যাশা, এই সমাবেশের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় একটি শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হবে|






