বাড়ছে নদ-নদীর পানি, সিলেটে ৩৫ ঘণ্টায় ১৩৬ মিলিমিটার বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ৮:০৩:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হু হু করে বাড়ছে সিলেটের প্রায় সব’কটি নদ-নদীর পানি| মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি বুধবারও (৮ জুলাই) দিনভর ঝরেছে| অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ˆতরি হয়েছে|
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে| আগের দিনের চেয়ে পয়েন্ট ভেদে সুরমা-কুশিয়ারা নদীর পানি ২ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে| ফলে যেকোনো মুহুর্তে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে|
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত সিলেটে ১৩৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে|
গতকাল বুধবার সারাদিন সিলেটের আকাশে সূর্যের দেখা মেলেনি| টানা বৃষ্টিতে নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে| বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েন| আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সোমবার পর্যন্ত সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে| ফলে সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে|
আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টি আর উজানের ঢলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে| এতে নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে|
সিলেট পানি উন্নয়ন বোর্ডের দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, সিলেট জেলার সবকটি নদ-নদীর পানি হু হু করে বাড়ছে| বুধবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৪৫ সেন্টিমিটার, এ নদীর সিলেট পয়েন্ট পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৭ সেন্টিমিটার| কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্ট পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৫৯ সেন্টিমিটার, শেওলা পয়েন্ট ১০ দশমিক ৭২, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯ দশমিক ২০, শেরপুর পয়েন্ট ৭ দশমিক ৯০ সেন্টিমিটার|
এছাড়া সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্ট পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮৪ সেন্টিমিটার, নদীর গোয়াইনঘাট পয়েন্টে ৮ দশমিক ৮৯ সেন্টিমিটার, পিয়াইন নদীর জাফলংয়ে ৯ দশমিক ২১, লোভাছড়া নদীর লোভাছড়া পয়েন্টে ১১ দশমিক ৯১ এবং ধলা নদী ইসলামপুর পয়েন্ট পানির উচ্চতা ছিল ৮ দশমিক ৭৩ সেন্টিমিটার|
সিলেট আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত সিলেটে ১৩৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে| এছাড়া গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৩৮ মিলিমিটার, সিলেটে ৫৭ মিলিমিটার, বিয়ানীবাজারের শেওলায় ৪৯ মিলিমিটার ও মৌলভীবাজারের শেরপুরে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে|
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ জানান, টানা বৃষ্টিপাতের সঙ্গে উজানের ঢল নামায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে| এতে সিলেটের নিচু এলাকাসমুহে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে| তবে বৃষ্টিপাত কমে গেলে প্লাবিত অঞ্চল থেকে পানি নেমে যাবে|





