হতদরিদ্র শিক্ষার্থীদের সিসিকের শিক্ষাসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬, ৮:০৩:৫০ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে| বুধবার সকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী|
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে| শিক্ষাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে| সিলেট সিটি কর্পোরেশনও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা প্রদান করছে| সিসিক প্রশাসক বলেন, দরিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের বাধা না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে| ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে|
বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালমুখী করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে| সিসিকের বস্তি উন্নয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর| বক্তব্য দেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন এবং শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ|
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতা, মোজা, রিডিং টেবিল, বাংলা, ইংরেজি ও গণিতের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, সাধারণ জ্ঞানের বই, ছবি আঁকার বই, রঙ পেন্সিল ও ড্রয়িং খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়| এছাড়া স্যাটেলাইট স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে হাজিরা খাতা, রেজিস্টার, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, দেয়াল ঘড়ি, স্ট্যাপলারসহ প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর হাতে তুলে দেওয়া হয়| বিজ্ঞপ্তি





