সিলেটেও আক্রান্ত এনসিপি, বাধাঁ উপক্ষো করেই কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৭:৪৪:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটেও আক্রান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রায় ২ দফা হামলা করে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। তবে হামলার পরও বাঁধা উপক্ষো করেই কর্মসূচী পালন করেছে দলটি।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচী পালন করছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই পদযাত্রা কর্মসূচীতে যোগ দিতে সিলেটে আসেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর নেতৃত্বে একটি টিম গোলাপগঞ্জ উপজেলার কর্মসূচীতে যোগ দিতে সিলেট থেকে রওয়ানা হন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতনিবিনিময় করতে দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপি নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে বেলা আড়াইটার দিকে পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় একদল যুবক সারজিস আলমদের গাড়ি ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দেন। এসময় এনসিপির গাড়িবহরের দেখে তেড়ে যায় কয়েকজন। এছাড়া হামলাকারীরা সারজিস আলমের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। হামলায় জড়িতরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমর্ িবলে অভিযোগ করেছে এনসিপি। হামলায় সারজিস আলমকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে যায়। এসময় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে সারজিস আলম ও ডা. মাহমদুা মিতু এমপি অক্ষত ছিলেন।
হামলার বিষয়ে সারজিস আলম বলেন, আমাদের ওপর হামলা হয়েছে আর সামনে-পেছনে ও রাস্তার পাশে থাকা পুলিশ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে। তিনি বলেন, সামনে-পিছনে পুলিশের গাড়ি আবার রাস্তার পাশে ৫০ জন পুলিশ দাঁড়িয়ে থাকে তারপর আমাদের উপর ইটপাটকেল ছুঁড়ে। কিন্তু পুলিশ কাউকে কখনো বাঁধা দেয় না। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পুলিশ বাংলাদেশের পুলিশ না, এটা তারেক রহমানের পেটোয়া পুলিশ।
এই হামলার ৩০ মিনিট পর সিলেট শহরে ফেরার পথে পাঁচ মাইল বাজার এলাকায় হামলার শিকার হয় সারজিস আলমসহ এনসিপি নেতাদের গাড়ি বহর। সারজিস আলম বলেন, ২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।
সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুবলেন, পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করলো বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের গাড়ির ডান পাশের পিছনের গ্লাসগুলো গুড়ো গুড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে!
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না। কেউ আহত হয়েছে বলে আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।
তবে জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দাবি করেছেন, এ হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। তিনি বলেন, এনসিপি নেতারা সিলেটে যদি বিএনপির কোনো নেতাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যও দেন, তাতেও উত্তেজিত না হওয়ার নির্দেশ আমি দলীয় নেতা-কর্মীদের আগেই দিয়েছি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করবে। এনসিপির কোনো কর্মসূচিতে সিলেটের বিএনপি বাধা হয়ে দাঁড়াবে না, এ বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এনসিপির সব কর্মসূচি সফল করতে বিএনপি সহযোগিতা করবে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শাবিপ্রবিতে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবেলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি, যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।
তিনি বলেন, আমরা গোলাপগঞ্জে যাব এখন, আমরা দাঁড়াব, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। তারা কতটুক প্রতিরোধ আমাদের করতে পারে করবে। কিন্তু আমরা গণভোটের গণরায় সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া রাতে কানাইঘাটে কর্মসূচীতে অংশ নেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।






