জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সাইবার অপরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান


প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৮:৪৪:৪৫ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ‘আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল প্রযুক্তির সুফল আমরা জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অনুভব করছি। তবে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ও অসচেতন ব্যবহারের ফলে সাইবার অপরাধের মতো বৈশ্বিক চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এর মধ্যে সাইবার বুলিং ও হ্যাকিং অন্যতম বড় হুমকি।
তিনি বলেন, অসচেতনতার সুযোগ নিয়ে হ্যাকাররা প্রতিনিয়ত মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল চুরি করছে। সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার কাজ করছে। তবে প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও জরুরি। অভিভাবকদের উদ্দেশে এমরান আহমদ চৌধুরী বলেন, সন্তানরা ইন্টারনেটে কী করছে, সে বিষয়ে নজর রাখতে হবে। তবে শাস্তির ভয় না দেখিয়ে বন্ধুর মতো তাদের বুঝিয়ে পাশে দাঁড়াতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। তিনি বলেন, হ্যাকিং ও প্রতারণা থেকে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও নিয়মিত পরিবর্তন, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা, অপরিচিত বা সন্দেহজনক লিংক, ই-মেইল ও মেসেজে ক্লিক না করা এবং পাবলিক ওয়াই-ফাইয়ে গুরুত্বপূর্ণ বা আর্থিক তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকা জরুরি।
তিনি আরও বলেন, পুলিশের সাইবার হেল্পলাইন ও বিশেষায়িত সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ বা সরকারের একার পক্ষে পুরো সাইবার জগতকে নিরাপদ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার বুলিং বা হ্যাকিংয়ের শিকার হলে ভয় না পেয়ে পরিবারকে জানানোর পাশাপাশি নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এমসি একাডেমির অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশের উদ্যোগে সাইবার বুলিং ও হ্যাকিংসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন: এদিকে, সোমবার দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের বাসিন্দা মান্না আহমদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে মান্না আহমদের বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরিদর্শনকালে এমরান আহমদ চৌধুরী মান্না আহমদ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা

এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা

৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত

ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত

সর্বশেষ সংবাদ
বহিষ্কৃত নেতাদের দলে নিচ্ছে বিএনপি
বহিষ্কৃত নেতাদের দলে নিচ্ছে বিএনপি
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: মন্ত্রী আরিফ
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: মন্ত্রী আরিফ
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top