‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:৩২:০৯ অপরাহ্ন
সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও সম্ভাবনার কথা দেশ-বিদেশে তুলে ধরার প্রত্যয়ে নতুন সংবাদমাধ্যম ‘দৈনিক ছাতকের ডাক’-এর সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার মাল্টিমিডিয়া সম্পাদক হাফিজ বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছফির আহমদ। মোনাজাত পরিচালনা করেন ছাতক মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাওলানা মো. ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দবির আহমদ, ছাতক থানার ইমাম মাওলানা জামিল আহমদ, বরকতিয়া মার্কেটের স্বত্বাধিকারী লুলু মিয়া, মুরব্বি মো. আশিক মিয়া, মেসার্স আহমদ ফার্মেসির স্বত্বাধিকারী কবির আহমদ, বিএনপি নেতা সৈয়দ জুনেদ আহমদ, ছাতক একতা বালু সমিতির সাবেক সভাপতি শাহেদ আহমদ বাবলু ও তরুণ সংগঠক ইমরান হোসেন।




