জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রেসক্লাবে মতবিনিময়ে সালেহ চৌধুরী :  সিলেট প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:০৩:৪৯ অপরাহ্ন

সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি সালেহ চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ সচেতন ও শিক্ষিত সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। রোববার সিলেট প্রেসক্লাবে সাংবাদিক ও সূধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালেহ চৌধুরী সিলেটের প্রবাসীদের যাতায়াত-সুবিধা, বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় সুবিধা এবং সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে কয়েকটি দাবি তুলে ধরেন।
মতবিনিময়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালুর দাবি জানান। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের ফ্লাইট অবতরণ করছে। সিলেটের ৩০ থেকে ৩২ লাখ প্রবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইনস কাতার এয়ারওয়েজের ফ্লাইট ওসমানী বিমানবন্দরে চালু করা প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ বিশ্বের ১৭০টি রুটে চলাচল করে এবং যুক্তরাষ্ট্রের ১১টি ও কানাডার দুটি শহরে ফ্লাইট পরিচালনা করে। এ সেবা চালু হলে ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটের প্রবাসীরা আরও সহজে সরাসরি ওসমানী বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।
ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২০ সালে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের নির্ধারিত ২০২৭ সালের সময়সীমার মধ্যে নির্মাণকাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চালানোর দাবি জানান তিনি।
বিমানবন্দরের মসজিদ আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তরেরও প্রস্তাব দেন সালেহ চৌধুরী। তাঁর মতে, মসজিদটি সম্প্রসারণ করা হলে হজ ও ওমরাহযাত্রীরা সেখান থেকে শেষবারের মতো ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে যাত্রা করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের পরিবেশ তৈরি হবে। তিনি জানান, মসজিদ সম্প্রসারণে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে।
এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৮৩০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও পরে সময়সীমা বাড়িয়ে ২০২৭ সাল নির্ধারণ করা হয়। তবে বর্তমানে প্রকল্পের মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, সড়কটি চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাশাপাশি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও জগন্নাথপুরের মানুষ এবং প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে সহজে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে পাথরবাহী ট্রাকের চলাচলেও সুবিধা হবে।
এছাড়া বিমানবন্দর থেকে কাকুয়ারপাড়-সাহেব বাজার-খাদিম সংযোগ সড়কটি ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানান তিনি। তাঁর মতে, সড়কটি সম্প্রসারিত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, জাফলং, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মানুষ, বিশেষ করে প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সালেহ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা শুধু প্রবাসীদের স্বার্থেই নয়, সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, মানবাধিকার হিউম্যান ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দিলওয়ার হোসেন খান, অধ্যাপক জাহিদুল ইসলাম ও আব্দুল মালিক অ্যাডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত

ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত

সর্বশেষ সংবাদ
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
প্রেসক্লাবে মতবিনিময়ে সালেহ চৌধুরী :  সিলেট প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
প্রেসক্লাবে মতবিনিময়ে সালেহ চৌধুরী :  সিলেট প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
সিকৃবিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন
সিকৃবিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top