আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ১২:০১:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বঙ্গভবনে উঠবেন। আজ শনিবার রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানিয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গশুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




