জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী: ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ নয়, চলুন নিজেদের বাংলাদেশী ভাবি 


প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩:২১ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশী ভাবি। রাষ্ট্র এবং সমাজে দল, মত, ধর্ম, বর্ণ, পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ বৈষম্য সৃষ্টির কারণ না হয়, সেই উপলব্ধি থেকেই দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন।
কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। তবে সময়ে সময়ে ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্র ও সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশেও গণতন্ত্রকামী জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে ‘কংসের’ মতো এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দলমত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী সেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। বাংলাদেশে আবারো গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন,আর অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা।
একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটিই বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য। আজকের এই অনুষ্ঠানে যারা ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ হিসেবে বিবেচিত, ইউরোপ কিংবা আমেরিকা সফরে গেলে আমরা সবাই কিন্তু কথিত ‘সংখ্যা লঘু’ । সুতরাং, বর্তমান গ্লোবাল ভিলেজে ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়।
বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, এভাবেই রাষ্ট্র ও সরকার এবং নাগরিকদের মধ্যকার পারস্পরিক দায়িত্ব ও আস্থা এবং আলাপের মাধ্যমেই গড়ে উঠবে সকলের কাক্সিক্ষত কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্র এবং সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সহায়তা।
প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দেশে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্য পূরণেই বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড,সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদানসহ যাবতীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলছে।
হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আপনার আমার আমাদের সকলের। নাগরিক হিসেবে এই দেশে আপনার আমার আমাদের সকলের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
‘ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করি।

জাতীয় এর আরও খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top