জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রাজনীতিতে আবারও উত্তাপ


প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১:১৬ অপরাহ্ন

কাল চট্টগ্রাম অভিমুখে লং মার্চ

জালালাবাদ রিপোর্ট : রাজনীতিতে আবারও উত্তাপ বইছে। বড় ধরনের শো-ডাউনের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এক বিশাল ‘লং মার্চ’।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি সরকার আসার পর বিরোধী শিবিরের এটাই হতে যাচ্ছে রাজপথের সবচেয়ে বড় কোন কর্মসূচি।
লংমার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থাকার কথা ছিল। তবে জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় তারা এখন গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজারে নামিয়ে আনছে।
কাল সকাল ৭টায় ১১-দলীয় ঐক্যের সবাই বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে উপস্থিত হবেন। ৭টা থেকে ৮টা পর্যন্ত শাপলা চত্বরে একটি পথসভা হবে। এখানে উদ্বোধনী বক্তব্য হবে। পাশাপাশি ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর তাঁরা রওনা দেবেন। সকাল ৯টার দিকে চট্টগ্রাম রোডের সিদ্ধিরগঞ্জ ট্রাকস্ট্যান্ডে উপস্থিত হবেন। সেখানে পথসভা হবে, যেটা ঢাকা থেকে বের হওয়ার পর প্রথম পথসভা। তাঁরা কুমিল্লায় পৌঁছাবেন দুপুর ১২টায়। কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে থাকা খালি জায়গায় পথসভা করা হবে। সেখানে শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সেখানে দুপুরের খাবারের বিরতিও হবে।
কুমিল্লার পর পথসভা হবে ফেনীর মহিপালে। এর সম্ভাব্য সময় বেলা ৩টা। এরপর বিকেল ৫টায় লংমার্চ উপস্থিত হবে শিল্প এলাকা মিরসরাইয়ে। সেখানেও পথসভায় সবাই অংশ নেবেন। এরপর তাঁরা উপস্থিত হবেন চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে। রাত ৯টায় সেখানে লাখ লাখ লোক জমায়েত হবে বলে আশা ১১ দলীয় ঐক্যের।
লংমার্চের নেতৃত্বে থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ জোটের শীর্ষ নেতারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছয় দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। এ কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সরকারি দল ও অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক সংগ্রামে জনগণের বৈধ ও ন্যায্য দাবি আদায়ের নিয়মতান্ত্রিক পথের একটি কর্মসূচি হচ্ছে লংমার্চ। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে এবং কোনো উসকানিমূলক কর্মকাণ্ড থাকবে না। তিনি বলেন, আমরা আশা করি, পুলিশ প্রশাসন, সরকারের সব ইন্টেলিজেন্স এবং ট্রাফিকসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবাই আমাদের চারটি রোডমার্চ কর্মসূচিতে জনগণের পাশে থেকে তা শান্তিপূর্ণ ও সফল করতে সহযোগিতা করবেন।
লংমার্চে সরকার-প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে দলটির নেতারা বলেছেন, লংমার্চে কেউ বাধা দিলে যা পদক্ষেপ নেওয়ার, তা জনগণই নেবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দাবিগুলো পূরণ করার জন্য মানুষের যেন ভোগান্তি না হয়, কোনো অ্যাম্বুলেন্স যাতে আটকা না পড়ে, সে জন্য তাঁরা সড়কের এক পাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের লক্ষ্য ছিল, লংমার্চে পাঁচ–ছয় হাজার গাড়ি যাবে। তবে সেটা তাঁরা কমিয়ে এক হাজারে নিয়ে এসেছেন, যাতে জ্বালানি বাঁচে। তা ছাড়া সরকারের পক্ষ থেকে এ লংমার্চ নিয়ে বয়ান ছড়ানো হচ্ছে যে এখানে নাকি এক লাখ লিটার তেল খরচ হবে।
১১ দলীয় ঐক্য বলছে, ৫ সেপ্টেম্বরের পর লংমার্চের আরও তিনটি কর্মসূচি রয়েছে। একটা রংপুরে। এর বিস্তারিত পরে আলোচনা করা হবে। আরেকটা হবে সিলেটে। সিলেটের লংমার্চের বাহন হবে ট্রেন। এরই মধ্যে তাঁরা দুটি ট্রেন বুকিং করার কথাবার্তা এগিয়ে নিয়েছেন। ট্রেনে তাঁরা যাবেন-আসবেন। আরেকটি লংমার্চ হবে খুলনায়। শেষে ঢাকায় মহাসমাবেশ হবে। মহাসমাবেশ থেকে এ সরকারের খামখেয়ালিপনা থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধে বার্তা দিয়ে তাঁরা দেশের মানুষকে একটা নতুন স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আশা নেতাদের।
এ প্রসঙ্গে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ধারাবাহিক কর্মসূচিগুলোতে মানুষের সাড়া পাওয়া গেলেও সরকার এখনো দাবিগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে আন্দোলনকে নতুন ধাপে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। লংমার্চ, মহাসমাবেশসহ বেশ কিছু কর্মসূচির প্রস্তাব রয়েছে। জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হলে সেগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ১১-দলীয় ঐক্যের লং মার্চ দেশের বিরোধী দলীয় রাজনীতিতে একটি বড় ধরনের মেরুকরণ ঘটাতে পারে। বড় দলগুলোর পাশাপাশি এই ছোট ও মাঝারি দলগুলোর জোটবদ্ধ আন্দোলন রাজপথে কতটা প্রভাব ফেলতে পারে, তা এই লং মার্চের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে।

 

জাতীয় এর আরও খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top