রাজপথ কাঁপিয়ে লংমার্চের সমাপ্তি সরকারকে কড়া বার্তা ১১ দলীয় ঐক্যের
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯:১১ অপরাহ্ন
অধিকার আদায় করেই ঘরে ফিরব : ডা: শফিক
গণভোটের গণরায় না মানলে সরকারের পতন : নাহিদ
আরও কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকুন : মামুনুল হক

জালালাবাদ রিপোর্ট : জনতার ঢল আর হাজারো গাড়ির বহরে রাজপথ কাঁপিয়ে সরকারের কার্যক্রমে অসন্তোষের কড়া বার্তা দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য| গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে এই হাই-ভোল্টেজ লং মার্চ লাখো জনতার স্লোগানে ও লালদিঘী ময়দানের বিশাল সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইতি টানল|
সরকারকে ‘ওয়েক-আপ’ কল বা সতর্কবার্তা দিতে ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লং মার্চের পথে পথে মানুষের ঢল নেমেছিলো| শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে লং মার্চটি পৌঁছালে সর্বস্তরের মানুষের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণে সেটি বিশাল জনস্রোতে পরিণত হয়|
লং মার্চটি সকালে ঢাকা থেকে রওনা হয়ে কাঁচপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়| প্রতিটি পথসভায় হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শরিক হন| এ সময় মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ করতালি ও স্লোগানের মাধ্যমে লং মার্চকে ¯^াগত জানান| চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট এলাকায় বিকেলে যখন লং মার্চের গাড়ি বহর পৌঁছায়, তখন সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না| তীব্র রোদ্দুর ও গরম উপেক্ষা করে দুপুরের পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন হাজারো কর্মী-সমর্থক|
পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, এই লং মার্চ ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং সরকারকে ঘুম থেকে জাগানোর জন্য| গণভোটের রায় ও ৬ দফা দাবি মেনে নিন| অন্যথায় এই জনস্রোত গণঅভ্যুত্থানে রূপ নেবে|
জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব ইনশাল্লাহ| আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে| চলবে জাতীয় সংসদে| সমান্তরালে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হয়|
গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ-এই ছয় দাবিতে লংমার্চ করছে বিরোধী জোট| এর সঙ্গে সপ্তম দফা যোগ করেন জামায়াতের আমীর| তিনি বলেন, লংমার্চের ছয় দফা দাবির সঙ্গে সপ্তম দফা যুক্ত হবে| কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না|
ডা: শফিকুর রহমান বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে| ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করছে| জনগণ তাদের ক্ষমা করবে না|
ডা: শফিকুর রহমান অভিযোগ করেন , গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের ভুতুড়ে বিল আছে| পানির জন্য কথা বলা যাবে না| অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলট-পালট হয়ে যাওয়ার মতো| তাকে গ্রেপ্তার করা হয়েছে| দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে|
সিফাতকে ছেড়ে দেওয়ার দাবি জানান জামায়াত আমীর| তিনি বলেন, ওরে ছেড়ে দেন| ভালোয় ভালোয় ছেড়ে দেন| যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলট-পালট করে দিয়েছিল|
ডা: শফিকুর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে| বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে| আপনারা বলছেন এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না| আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না|
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবিতে শনিবার সকালে রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়| পথে বিভিন্ন পথসভায় জোটের নেতারা অংশ নেন|
এসব পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক|
গ্যাস-বিদ্যুৎ না দিলে সরকার গদিতে থাকতে পারবে না, নাহিদ :
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তেল, গ্যাস, বিদ্যুৎ-এই সরকারকে সরবরাহ করতে হবে| নইলে এই সরকার গদিতে থাকতে পারবে না| এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ, তেল ও পানির দাবিতে বিভিন্ন স্লোগান দেন| তিনি গণভোটের গণরায় মানার দাবি জানান|
৭০ শতাংশ মানুষের রায় কার্যকর করতে হবে, অলি আহমদ :
এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, যে রায় দিয়েছে দেশের ৭০ শতাংশ মানুষ, সেই রায় কার্যকর করতে হবে| এই রায় ¯^য়ংক্রিয়ভাবে বাস্তবায়িত না হলে এই সরকারকে ব্যর্থ করা হবে|
জনগণের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনারা রাজি আছেন তো? দুই হাত তুলে দেখান| শক্ত থাকবেন, নিজের জায়গায় থাকবেন| এই বেইমান ও মুনাফিকদের কাতারে দাঁড়াবেন না|
আরও কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে, মামুনুল হক :
খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বাংলাদেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে
হবে| তাঁর ভাষায়, ইনশা আল্লাহ, আমাদের লংমার্চের মধ্য দিয়ে চলমান এ আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে|
১৯৭০ সালের গণরায়ের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, তারা একসময় ১৯৭০ সালের গণরায় নিয়ে তামাশা করার অপরাধে মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠেছিল| আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার তিনবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে এ দেশের মানুষ শেখ হাসিনাকে ছক্কা পিটিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে|




