সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি ঠেকাতে মোবাইল কোর্ট, আরএনবির ২ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার::
সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট রেলস্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানান, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
আটক দুই আরএনবি সদস্যের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






