জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন :  সিসিক প্রশাসক

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৭:২৯ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সহযোগিতা করতে হবে। রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিসিক আয়োজিত সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে সিসিক নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করছে। তবে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা কঠিন।
তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব না দেখে সামাজিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কর্মসূচি সফল করতে সিসিক সর্বাত্মকভাবে কাজ করবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
র‌্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর

ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর

সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না

সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না

রাসুলের সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : ফখরুল ইসলাম

রাসুলের সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : ফখরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top