জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সৌদিতে ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের যুবক নিহত


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩:১৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: অনাগত সন্তান ও পরিবারের সচ্ছলতার আশায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জের মতিউর রহমান। সৌদি যাওয়ার তিন মাস পর তাঁর স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের আনন্দে স্বজন ও প্রতিবেশীদের মিষ্টিমুখও করিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে ভাগ্যের নির্মম পরিণতিতে নিজের সন্তানকে সামনাসামনি দেখার সুযোগ হলো না মতিউরের। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।

নিহত মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের আব্দুস সালাম (সালাম মেছাব) এর দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় মতিউরসহ ছয়জন একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাইট ডিউটি শেষে বাসায় ফেরার পর ডিম রান্না করা নিয়ে রুমমেটদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর রুমে থাকা অন্যরা পালিয়ে যান।

নিহতের ছোট ভাই সাইফুর রহমান জানান, ২০২৪ সালে খালাতো বোন বুশরার সঙ্গে মতিউরের বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তানের বয়স বর্তমানে প্রায় সাড়ে তিন মাস। পরিবারের ভরণপোষণের জন্যই মতিউর সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একই গ্রামের আফজাল হোসেন, ভর গ্রামের নজরুল ইসলাম ও আমিনুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের আরও দুজনের সঙ্গে তিনি একই কক্ষে থাকতেন।

সাইফুর রহমান আরও জানান, এ ঘটনায় তাঁদের এক আত্মীয় বাদী হয়ে সৌদি আরবে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আফজাল হোসেনকে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

মতিউরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড় গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল বলেন, মতিউরের মৃত্যুর খবর পেয়ে তাঁরা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে কথা বলা হচ্ছে। সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, সৌদি আরবে একজন প্রবাসীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

প্রচ্ছদ এর আরও খবর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top