জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রায়নগরে ট্রিপল মার্ডার : তদন্তভার পিবিআইয়ে, ফের রিমান্ডে বাবুল

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর রায়নগরে বহুল আলোচিত স্বামী-স্ত্রীসহ তিনজনকে হত্যার মামলার তদন্তভার পাওয়ার পর এবার মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা শুনানি শেষে এরিমান্ড মঞ্জুর করেন। পিবিআই পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিন মঞ্জুর করেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোরসালিন জানান, পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুই দিনের অনুমতি দিয়েছেন। পিবিআই বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫) খুন হন। ওই দিনই বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়। তবে ১৪ আগস্ট নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা যে মামলা করেন, তাতে বাবুলের নাম ছিল না। ১৬ আগস্ট তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২০ আগস্ট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বাবুল হত্যার দায় স্বীকার করেন। সেখানে তিনি দাবি করেন, চুরি করতে ওই বাসায় গিয়ে ধরা পড়ায় একে একে তিনজনকে হত্যা করেন।

তবে এর আগে পুলিশ হত্যাকাণ্ডের পেছনে গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের পূর্বপরিচয় ও কথাকাটাকাটিকে কারণ হিসেবে তুলে ধরেছিল। পুলিশের প্রাথমিক তদন্ত নিয়েও নিহতের পরিবার অসন্তোষ জানিয়েছিল। পরে মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে আসে। এখন আগের বক্তব্যের সঙ্গে বিভিন্ন তথ্য-উপাত্ত মিলিয়ে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থাটি।

প্রচ্ছদ এর আরও খবর
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!

৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!

জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’

জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’

বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ

বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ

সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ
জামালগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাগপার সমাবেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাগপার সমাবেশ
সিলেটে সুধীজনের সঙ্গে শিল্পী ফখরুজ্জামানের রাতের আড্ডা
সিলেটে সুধীজনের সঙ্গে শিল্পী ফখরুজ্জামানের রাতের আড্ডা
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ
বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন
বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ
৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’
জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’
বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ
বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ
পাথর কোয়ারি খুললে পরিবেশ প্রতিবেশ ফের হুমকিতে পড়বে : বেলা
পাথর কোয়ারি খুললে পরিবেশ প্রতিবেশ ফের হুমকিতে পড়বে : বেলা
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৬৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৯
রায়নগরে ট্রিপল মার্ডার : তদন্তভার পিবিআইয়ে, ফের রিমান্ডে বাবুল
রায়নগরে ট্রিপল মার্ডার : তদন্তভার পিবিআইয়ে, ফের রিমান্ডে বাবুল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top