‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের’ বাছাইপর্ব কাল
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১:১৫ অপরাহ্ন

বাংলা ভাষা নিয়ে দেশের অন্যতম বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’-এর সিলেট বিভাগের বাছাইপর্ব আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাইপর্ব নগরীর ‘ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ বছর সিলেট বিভাগ থেকে নিবন্ধিত সব শিক্ষার্থীকে শুক্রবার সকাল ৯টায় নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
‘বাংলায় জাগি ভরপুর’Ñএই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড দেশের প্রতিটি বিভাগে বাংলা ভাষাভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই করা হবে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।
দেশসেরা বাংলাবিদ পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।
এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগীকে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে। বিজ্ঞপ্তি






