জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে :  জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:১৮:৪৬ অপরাহ্ন

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রবীণরা কর্মজীবন থেকে অবসর নিলেও সমাজ ও দেশের প্রতি তাদের অবদান শেষ হয়ে যায় না। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা সমাজের জন্য অত্যন্ত মূল্যবান। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা প্রয়োজন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবীণদের জন্য একটি নিবাস স্থাপনের প্রস্তাব এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রবীণদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো সমন্বিতভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হবে। তাদের প্রয়োজনীয় সেবা ও সরকারি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। কোনো প্রবীণ সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হলে জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ হিতৈষী সংঘ সিলেট শাখার সভাপতি জামিল আহমদ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, কলামিস্ট আফতাব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘ সিলেট শাখার সাধারণ সম্পাদক আবু তালেব মুরাদ এবং সাংবাদিক গুলজার আহমদ হেলাল। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবীণদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

প্রথম পাতা এর আরও খবর
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম

রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম

গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক

গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক

২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ

২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ

সর্বশেষ সংবাদ
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top