জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৬:৫৫:৪৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের সর্বশেষ সুযোগ শুরু হয়েছে সোমবার (২৬ অক্টোবর)। তৃতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। আগে আবেদন না করা, কোনো কলেজে নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদনের সুযোগ পাবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপই সর্বশেষ ধাপ হিসেবে বিবেচিত হবে। এ কারণে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে কলেজ পছন্দক্রম নির্ধারণ ও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে না পারা বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করা যাবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।
কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

শেষ পাতা এর আরও খবর
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না

৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না

জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ

জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ

নতুন বেতন কাঠামোয় জটিলতা

নতুন বেতন কাঠামোয় জটিলতা

কানাইঘাটে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪

কানাইঘাটে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪

সর্বশেষ সংবাদ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top