জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:১০:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল আহমদ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আক্তার হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় ধুপরিরপাড় মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও পাঁচ ও তিন বছর বয়সী দুই সন্তান রেখে গেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, কফিল উদ্দিনের বাড়ির কাছে তাঁদের রেকর্ডীয় জমিতে একটি পুকুর রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ওই পুকুর থেকে মাছ ধরে আসছেন কালা মিয়া। ২০২৫ সালে কফিল উদ্দিনের লোকজন জোর করে ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ১০টার দিকে কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর ও আক্তারসহ কয়েকজন ওই পুকুরের পানি সেচে মাছ ধরতে যান। রাত আনুমানিক ১টার দিকে কফিল উদ্দিন, আফজল হোসেন ওরফে মুন্না, জুয়েল, কয়েসসহ কয়েকজন সেখানে এসে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
বাক্বিতণ্ডার শব্দ শুনে কালা মিয়ার বাড়ির নারীরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে আসার পথে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা। এতে আক্তার ও জাহাঙ্গীর আহত হন।
পরে গুরুতর আহত আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, আক্তারের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, যা শরীরের পেছনের দিক দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলমের মাথায়ও আঘাত রয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য নুরুল আমীন জানান, জমিটি কালা মিয়ার বাবার সূত্রে পাওয়া। প্রায় ৫০ বছর ধরে কালা মিয়া ওই জমি ভোগদখল করে আসছেন। গত বছর পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বছর পানি শুকানোর পর জমি মাপজোখ করে বিরোধ নিষ্পত্তির কথা ছিল। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে কালা মিয়ার ছেলেদের সঙ্গে কফিল উদ্দিন ও জুয়েলদের বিরোধ ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল আহমদকে সিলেট থেকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top