জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

নবীগঞ্জে ফ্রিল্যান্সিং করে আয় হাজারো তরুণ-তরুণীর


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪৩:৩৫ অপরাহ্ন

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : ঢাকা, চট্টগ্রাম, বরিশাল কিংবা রংপুরে গিয়ে চাকরি নয়, বিদেশে গিয়ে হাড়ভাঙা পরিশ্রমও নয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অনেক তরুণ-তরুণী এখন ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করছেন। গ্রামের ঘরের এক কোনে ল্যাপটপ আর ইন্টারনেটের মাধ্যমে গড়ে তুলছেন নিজেদের কর্মসংস্থান। কেউ সংসার চালাচ্ছেন, কেউ আবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, তরুণ-তরুণীদের অনেকেই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন। তাদের কেউ মাসে ২০ হাজার, কেউ ৫০ হাজার, আবার কেউ লাখ টাকার বেশি আয় করছেন বলে জানা গেছে।
তবে ফ্রিল্যান্সিংয়ের এই সম্ভাবনার আড়ালে রয়েছে নতুনদের জন্য নানা প্রতিবন্ধকতা। অভিযোগ উঠেছে, সফল অনেক ফ্রিল্যান্সার নিজেদের কাজের অভিজ্ঞতা ও সফলতার পথ নতুনদের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী নন। কীভাবে কাজ শিখেছেন, কোথা থেকে কাজ পান কিংবা কোন মার্কেটপ্লেসে কাজ করছেন-এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
একজন নতুন শিক্ষার্থী বলেন, ‘যারা ভালো আয় করছেন, তাদের কাছে গেলে বলেন, এসব অনেক কঠিন, আমাদের দ্বারা হবে না। কেউ শেখাতে চান না। ফলে কোথা থেকে কাজ শুরু করব, তা বুঝতে পারছি না।’
আরেকজন বলেন, ‘গ্রামে ভালো কোনো মেন্টর নেই। ইউটিউব দেখে শিখতে গিয়ে মাসের পর মাস চলে যাচ্ছে। অথচ পাশের গ্রামেই কেউ মাসে লাখ টাকা আয় করছেন। কিন্তু তিনি নতুনদের পথ দেখাচ্ছেন না।’
এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে মাসে লাখ টাকা আয়, সাত দিনেই ফ্রিল্যান্সার কিংবা কোনো অভিজ্ঞতা ছাড়াই ডলার আয়ের মতো লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদের আকৃষ্ট করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত খরচ করে বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছেন। কিন্তু কোর্স শেষে কাক্সিক্ষত প্রশিক্ষণ কিংবা কাজের সন্ধান কোনোটিই পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের মতে, নবীগঞ্জে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সফল ফ্রিল্যান্সারদের নতুনদের পাশে দাঁড়াতে হবে। বিনামূল্যে কিংবা স্বল্প খরচে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
তারা বলছেন, ফেসবুকের লোভনীয় বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো কোর্সে ভর্তি হওয়া উচিত নয়। ফ্রিল্যান্সিংয়ে রাতারাতি লাখ টাকা আয়ের সুযোগ নেই। দক্ষতা অর্জন, নিয়মিত অনুশীলন ও কাজ পাওয়ার ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে।
স্থানীয় একজন শিক্ষক বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের মেধা আছে, শুধু সঠিক দিকনির্দেশনার অভাব। সফল ফ্রিল্যান্সাররা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং প্রতারণা থেকে তরুণদের রক্ষা করা যায়, তাহলে নবীগঞ্জ একদিন হবিগঞ্জের ফ্রিল্যান্সিংয়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে।’

হবিগঞ্জ এর আরও খবর
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির

মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির

শহর থেকে গ্রাম সর্বত্র মাদকের বিস্তার

শহর থেকে গ্রাম সর্বত্র মাদকের বিস্তার

নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা

নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top