জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জিডিএফ পরিদর্শনে মন্ত্রী মুক্তাদির: দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্থায়ী ঠিকানার ব্যবস্থা হবে


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৬:৩৪:২৬ অপরাহ্ন

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ সুযোগ, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ঠিকানা প্রয়োজন। সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে প্রতিষ্ঠানটির স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা সম্ভব হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিডিএফের উপদেষ্টা ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেটের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
সভায় বক্তব্য দেন ভিশন আই ইনস্টিটিউট, ঢাকার অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি সিলেটের ব্যুরোপ্রধান ইকরামুল কবির ইকু।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, জিডিএফের সহসভাপতি অ্যাডভোকেট মো. রাকিব আলী খান, ব্যবসায়ী মেহেদী হাসান দ্বীপ, হাসন রাজা লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, রাগীব-রাবেয়া ইনস্টিটিউটের প্রিন্সিপাল হেপী রাণী দে, সংগঠক আল আমিন আহমেদ নাঈম ও দিদার ইকবাল।
স্বাগত বক্তব্য দেন জিডিএফের নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক। অনুষ্ঠানে জিডিএফের সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক স্বরুফা বেগম, মলয় রায়, আনিসুল হক, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জিডিএফের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি মন্ত্রীকে ব্রেইলে লেখা মানপত্র প্রদান করে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top