জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লিডিং ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালা


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৬:৩৬:২০ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষাব্যবস্থার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই। রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে গবেষণার সর্বোচ্চ স্তর পর্যন্ত এআইয়ের ব্যাপক প্রয়োগ চলছে। এআইয়ে দক্ষ হতে হলে বাস্তবক্ষেত্রে নিজেকে কীভাবে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়, সে বিষয়ে পরিকল্পনা থাকতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি উদীয়মান প্রযুক্তি। এ প্রযুক্তির কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজ নতুন নতুন ভাবনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। শিক্ষাব্যবস্থার সঙ্গে এআইয়ের সম্পর্ক কেবল প্রযুক্তিগত নয়; বরং এটি শিক্ষার উদ্দেশ্য, মূল্যায়নপদ্ধতি, শিক্ষকতার ভূমিকা, নৈতিকতা, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top