জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

পাহাড় কর্তনে ভূমিকম্পের ঝুঁকি বাড়ে


প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ১২:৩০:১৮ অপরাহ্ন

‘মানুষ নিজের তৈরী আইন লংঘন করতে পারে কিন্তু প্রাকৃতিক আইন লংঘন করতে পারে না’-এটি একটি প্রাচীন মতবাদ। প্রবাদটিতে যে সত্য ফুটে উঠেছে সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম বিশেষভাবে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয় এমন কিছু করা মানুষের উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এদেশের একশ্রেণীর মানুষ এই আপ্তবাক্য ভুলে প্রাকৃতিক নিয়ম বিরোধী এমন কিছু কর্মকান্ডে লিপ্ত, যা এদেশ এমনকি গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। সৃষ্টি করেছে ভূমিকম্পের ঝুঁকি।
পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত ৩০ বছরে সিলেট জেলার অনেক উপজেলায় শতাধিক পাহাড় টিলা ধ্বংস করা হয়েছে।
ভূমিখেকোরা পাহাড় টিলা কাটার ব্যাপারে বিদ্যমান সরকারী বিধি নিষেধ ও আইনের প্রতি কোনরূপ তোয়াক্কা না করেই নির্বিচারে পাহাড় টিলা কেটে প্রাকৃতিক ভারসাম্যের উপর মারাত্মক আঘাত হেনেছে। পরিবেশ অধিদপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নাকের ডগায় এসব অপরাধ সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, এমন অভিযোগ সচেতন মহলের।
সংবাদে প্রকাশ, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নের ৩টি পাহাড় টিলা ঘেরা আর ২ টি হাওর বেষ্টিত। পাহাড় টিলা ঘেরা ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া ইউনিয়নের টিলাগুলোতে গাছপালার পাশাপাশি ছিলো বন্য প্রাণীদের অবাধ বিচরণ। কিন্তু গত ২৫-৩০ বছরে আশংকাজনক হারে পাহাড় টিলা কাটার ফলে জীব বৈচিত্র্য এখন বিলুপ্ত প্রায়। সম্প্রতি হবিগঞ্জে টিলা কর্তনকালে দু’ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে। এই জেলায় ঘটছে বেআইনি টিলা কাটার ঘটনা।
ইতোপূর্বে পত্রিকায় প্রকাশিত অপর এক সংবাদে জানা গেছে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভূমি বেদখল হওয়ায় এখন ধ্বংসের মুখে বনাঞ্চলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের নিরাপদ আবাসস্থল। নিঃসন্দেহে এটাও প্রাকৃতিক ভারসাম্যের উপর আরেকটি মারাত্মক আঘাত। বিশেষজ্ঞদের মতে, এ ধরণের দখল প্রক্রিয়া অব্যাহত থাকলে বনাঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। এতে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। ক্ষতিগ্রস্ত হবে মানুষ। উপরের দু’টি ঘটনাই প্রাকৃতিক আইন বা নিয়ম বিরোধী। এভাবে প্রাকৃতিক আইন লংঘনের ঘটনা যদি ঘটতে থাকে তবে সর্বপ্রথম সংশ্লিষ্ট বা সংলগ্ন এলাকার জনগণকে এর খেসারত দিতে হবে।
এক সময় এর প্রভাব পড়বে গোটা দেশ এমনকি বিশ্বের উপর। ইদানিং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে লেখালেখি ও আলোচনা হচ্ছে গোটা বিশ্বজুড়ে। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। বাংলাদেশে পরিবেশ অধিদপ্তর রয়েছে। রয়েছে পরিবেশ রক্ষা সংক্রান্ত আইন কানুন। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব আইন কানুন মানা হচ্ছে না। পরিবেশ বা সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর অসৎ কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনৈতিক ও সামাজিকভাবে কিছু প্রভাবশালী ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় টিলা কর্তন এবং বনভূমি দখল ও উজাড়করণের সাথে জড়িত থাকতে দেখা যাচ্ছে।
তাই সংশ্লিষ্ট এলাকার জনগণকে এ ধরণের বেআইনী ও ক্ষতিকর কর্মকান্ড প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ কামনা করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top