জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ফাস্টফুডে স্বাস্থ্যহানি


প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ১২:৩৫:৩৯ অপরাহ্ন

সচেতন মানুষ মাত্রেই জানেন, ফাস্ট ফুডে উচ্চ মাত্রায় চর্বি, ক্যালোরী এবং সোডিয়াম (লবন) থাকে, যা দেহের জন্য ক্ষতিকর। এছাড়া ফাস্ট ফুডে পুষ্টিগুণ, ভিটামিন ও খনিজ পদার্থও কম থাকে যা দেহের জন্য আবশ্যক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ফাস্ট ফুডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অপর দিকে দেশীয় স্বাস্থ্যকর বিভিন্ন খাবারের আইটেম ক্রমশঃ জনপ্রিয়তা হারাচ্ছে। লক্ষণীয়, বার্গার, চিপস্, হটডগ, স্যা-ুচ, কাটলেট, রুলস, পিজা ইত্যাদি হচ্ছে ফাস্ট ফুডের উদাহরণ। এসব খাবার সামগ্রী এখন শহর নগর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। শহর ও নগরীতো বটে উপজেলা শহর এমনকি গ্রামাঞ্চলের অনেক বাজারেও এখন এসব সামগ্রী বিক্রি হতে দেখা যাচ্ছে। দেশের অন্যান্য নগরী ও শহরের মতো সিলেট নগরীর বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা বিশেষভাবে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা টিফিনের সময় যে খাবার খায় এর অধিকাংশই মুখরোচক ফাস্ট ফুড।
স্কুলের ক্যান্টিনগুলোতেও ছাত্র ছাত্রীদের পছন্দের ফাস্ট ফুড আইটেম বিক্রির জন্য রাখা হয়। এগুলোর পুষ্টিমান ও খাদ্যগুণের ব্যাপারে ক্যান্টিনওয়ালারা যেমন অসচেতন তেমনি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষও উদাসিন। এ অবস্থায় ছাত্রছাত্রীরা দিনের পর দিন গ্রহণ করে চলেছে ফাস্ট ফুড। ফাস্ট ফুড পরিণত হয়েছে তাদের নেশার খাবারে। বলা বাহুল্য, বিশ্বে স্বাস্থ্য ও খাদ্য সচেতন মানুষের কাছে ফাস্ট ফুড রীতিমতো একটি আতংকের নাম। সম্প্রতিক কালে বিশ্বে ওবিসিটি বা স্থূলকায়ত্ব একটি বড়ো সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন উন্নত দেশ তো বটেই, অনেক উন্নয়নশীল দেশেও স্থূলকায় বা মোটা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ। চিকিৎসকরা বহু আগে থেকেই দৈহিক স্থূলতার সাথে ডায়াবেটিস ও হৃদরোগের সম্পর্কের কথা বলে আসছেন।
বাংলাদেশে যে হারে হৃদরোগ, ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো মারাত্মক রোগ বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে এই স্থূলকায়ত্ব বা মোটা হওয়ার বিষয়টিও সম্পৃক্ত বলে সচেতন মহলের অভিমত। যুক্তরাজ্যের গবেষকদের মতে, দেশটিতে ইদানিং স্থূলকায় মানুষের সংখ্যা বেড়েছে এবং এর ফলে বেড়েছে খাদ্যনালীতে ক্যান্সারসহ অন্যান্য ক্যান্সার। বাংলাদেশে স্থূলতা সমস্যা ও এর সাথে সংশ্লিষ্ট মারাত্মক রোগব্যাধি প্রতিরোধের লক্ষ্যে ফাস্ট ফুডের ব্যবহার নিয়ন্ত্রণ এখনি জরুরী। এব্যাপারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। শাক সবজি ফলমূলসহ দেশীয় পুষ্টিকর খাবার গ্রহণে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সকল স্তরের মানুষের মনোযোগী হওয়া দরকার। এব্যাপারে সরকারের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব সর্বাধিক।
আমরা আশা করি জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে মনোযোগী ও সচেতন হবেন, গ্রহণ করবেন প্রয়োজনীয় পদক্ষেপ।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top