জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শিক্ষার্থীদের হাতের লেখায় গুরুত্ব দেয়া হোক


প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ১২:৩০:৪১ অপরাহ্ন

বর্তমান সময়ে স্কুল কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখার ব্যাপারে তেমন গুরুত্ব দেয়া হয় না। এ ব্যাপারে বেশীর ভাগ ছাত্রছাত্রী যেমন অমনোযোগী তেমনি শিক্ষকরাও সতর্ক ও আগ্রহী নন। ফলে এ বিষয়টি অবহেলিতই থেকে যাচ্ছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো করলেও তাদের হাতের লেখা বেশির ভাগ ক্ষেত্রেই অস্পষ্ট ও অসুন্দর থেকে যাচ্ছে।
সুন্দর হাতের লেখা একটি দীর্ঘকালীন অধ্যবসায় ও নিষ্ঠার বিষয়। স্কুলের নিম্নপর্যায় থেকে এজন্য অনুশীলন করতে হয়। তিন/চার যুগ আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষভাবে পাঠশালা বা প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হতো। হাতের লেখার জন্য পুরস্কার ও ভর্ৎসনার ব্যবস্থা ছিলো। কিন্তু কালক্রমে এ বিষয়টি গুরুত্ব হারিয়ে ফেলেছে। এছাড়া বর্তমানে কম্পিউটার-ইন্টারনেটের বহুল প্রচলন হওয়ায় সুন্দর হাতের লেখা নিয়ে এখন আর কেউ তেমন মাথা ঘামান না।
ফলে স্কুল পর্যায়ে হাতের লেখা সুন্দর না হওয়ার কুফল একজন শিক্ষার্থীকে ভোগ করতে হচ্ছে বাকী জীবনব্যাপী। পেশাগত ক্ষেত্রেও অনেক সময় অসুবিধায় পড়তে হচ্ছে। অনেক পেশা আছে যেগুলোর হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হওয়া অপরিহার্য। তাই হাতের লেখা যথাযথ ও কাংখিত মানের না হওয়ায় তার পক্ষে সেসব চাকুরী পাওয়া সম্ভব হবে না। দেখা গেছে, শুধুমাত্র হাতের লেখা বাজে হওয়ার কারণে অন্যান্য যোগ্যতা থাকা সত্বেও অনেকের পক্ষে এই কম্পিউটারের যুগেও কাংখিত চাকুরী লাভ কিংবা পেশায় উন্নতি লাভ করা সম্ভব হয় না।
হাতের লেখা একটি শৈল্পিক ব্যাপার। এ শিল্পে পারদর্শিতার জন্য গোঁড়া থেকেই পরিশ্রম প্রয়োজন। প্রয়োজন নিষ্ঠা ও অধ্যবসায়। তবে একটু মনোযোগী হলে যে কোন বয়সেই হাতের লেখাকে স্পষ্ট ও মানসম্পন্ন করা সম্ভব। আমরা চাই আমাদের স্কুলের কোলমতি শিক্ষার্থীরা শিক্ষাজীবনের শুরু থেকেই বাংলা, ইংরেজী কিংবা আরবী যে কোন ভাষায় হাতের সুন্দর লেখার চর্চা ও অনুশীলন করুক। তাদের হাতের লেখা পড়তে গিয়ে পরীক্ষকসহ ভবিষ্যত জীবনে কেউ যেনো কখনো বিরক্তিবোধ না করে কিংবা কাউকে যেনো অসুবিধায় পড়তে না হয়।
শুধু হাতের লেখার কারণে সে যেনো পরীক্ষায় পূর্ণ নম্বর প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। আমরা এ ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অধিকতর মনোযোগ কামনা করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top