জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

অর্থনীতি এলোমেলো, শংকিত জনগণ


প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ১২:৩০:৪৮ অপরাহ্ন


অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, এ বছর কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো থেকে বিরত থাকতে হবে। গতবার যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নেয়, তখন তারা ডলার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিয়েছিলো। কিন্তু এখন তো আর ডলার বিক্রি করার অবস্থা নেই। ফলে সরকারকে ঋণ নিতে গিয়ে টাকা ছাপাতে হতে পারে। কিন্তু এতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, মূদ্রানীতির মূল উদ্দেশ্য হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা করা। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই। তাহলে মানুষের অর্থনৈতিক উন্নতি কীভাবে হবে। অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন বেরসকারী খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি। কিন্তু মূল্যস্ফীতি, ডলার ও তারল্য সংকট, আমদানি কমে যাওয়া ইত্যাদি কারণে বিনিয়োগ কমে গেছে। ফলে বর্তমানে মূদ্রানীতিতে সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হারের ব্যবহার এখনো আমরা দেখিনি। এছাড়া ব্যাংকের তারল্য কমে যাওয়া, খেলাপি ঋণ বেড়ে যাওয়া, মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা, প্রবাসী আয় কমে যাওয়া ইত্যাদি চ্যালেঞ্জ ও রয়েছে। ফলে এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন মূদ্রানীতি প্রণয়ন করা প্রয়োজন।
লক্ষণীয় যে, বর্তমানে মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশের মতো, আর সুদের হার ৯ শতাংশ। দু’টি প্রায় সমান। আবার মূদ্রার বিনিময় হার কয়েকটি হওয়ার কারণে বাজারে ভুল বার্তা যাচ্ছে এবং ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে না। আবার বড়ো বড়ো ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্য সুদের হার কমানো হচ্ছে না। দেখা যাচ্ছে ডলার সংকটে দেশের আর্থিক হিসাব এখন এলোমেলো। বৈদেশিক মুদ্রায় আয়ের তুলনায় ব্যয় বেড়েছে অনেক বেশী। এতেই আর্থিক হিসাবে দেখা দিয়েছে বড়ো ঘাটতি। গত এক যুগের মধ্যে এটাই প্রথম ও ইতিহাসের সবচেয়ে বড়ো ঘাটতি। মুলত একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উঠানামা নির্ভর করে এই আর্থিক হিসাবের উপর। এই ঘাটতির কারণেই রিজার্ভও ক্রমাগত কমছে। দেশে এখন প্রবাসী আয়ের পুরোটাই দিনে দিনে দেশে চলে আসে। রফতানি যা হয়, তার বড়ো অংশ খরচ হয়ে যায় কাঁচামাল আমদানিতে। আবার সব রফতানি আয় সময় মতো দেশেও আসে না। এর বাইরে দেশে ডলার আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে বিদেশী ঋণ, অনুদান ও বৈদেশিক বিনিয়োগ। এছাড়া বেসরকারী খাতের ব্যবসায়ীরা আমদানিতে বিদেশী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন। এটা এখন কমতির দিকে। বরং ডলারের দাম বাড়তে থাকায় উল্টো বিদেশী ঋণ শোধ করার প্রবণতা বেড়ে গেছে এবং আর্থিক হিসাবে ঘাটতি তৈরি হয়েছে। ফলে ডলারের ওপর চাপ কমছে না, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ও থামানো যাচ্ছে না। ডলারের দাম এখনো ব্যাংকগুলো আটকে রেখেছে। এই দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, কেউ তা বলতে পারছেন না।
বলা বাহুল্য, দেশের অর্থনীতি আগেও খুব মজবুত ছিলো না। এ অবস্থায় প্রথমে করোনা মহামারি এবং পরে ইউক্রেন যুদ্ধ এসে এই অবস্থাকে রীতিমতো ভঙ্গুর করে দেয়। সর্বোপরি সীমাহীন দুর্নীতি বিশেষভাবে অর্থ পাচার এবং উৎপাদনমুখী খাতের পরিবর্তে লুটপাটধর্মী মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ করে এই অবস্থাকে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করানো হয়েছে। ফলে ডলার সংকট ও মূদ্রাস্ফীতি এখন অর্থনীতিকে গ্রাস করেছে। সিপিডি’র নির্বাহী পরিচালক এ অবস্থায় নতুন টাকা না ছাপার পরামর্শ দিয়েছেন। কিন্তু মিডিয়ায় নতুন নোট বাজারে আসার খবর প্রকাশিত হয়েছে। এতে পণ্যমূল্য আরো যে বাড়বে, এতে কোন সন্দেহ নেই। এ অবস্থায় দেশের অর্থনীতির পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা কিংবা সদিচ্ছা সরকারের আছে কি-না, এ ব্যাপারে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা এসব বিষয়ে হুশিয়ারির পাশাপাশি তাদের শংকার কথা বার বার ব্যক্ত করে চলেছেন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
জৈন্তায় ৬৮ বোতল মদসহ ৩ জন আটক
জৈন্তায় ৬৮ বোতল মদসহ ৩ জন আটক
সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু
নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 
নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top