জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আর্থিক সংকটেও বাড়ছে বিলিয়নেয়ার


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০:৪৪ অপরাহ্ন

সম্প্রতি জুরিখভিত্তিক ক্রেডিট সুইস ব্যাংকের গবেষণা উইং-এর ‘গ্লোবাল ওয়েলথ্’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল শেষে বাংলাদেশে ৫ থেকে ১০ কোটি ডলার অর্থাৎ ৫৫০ কোটি থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পর্যন্ত সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৪০ জনে। ১ থেকে ৫ কোটি ডলার অর্থাৎ ১১০ থেকে ৫৫০ কোটি টাকার সম্পদ রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ছিলো ৪২৩ জন। সাম্প্রতিককালে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে তাদের সম্পদের পরিমাণ আরো অনেক বেড়েছে।
লক্ষণীয় যে, বাংলাদেশে লাগামহীন মূল্যস্ফীতি, ডলার সংকট, ক্ষয়িষ্ণু রিজার্ভ, রেমিট্যান্সে ভাটা সত্বেও একশ্রেণীর মানুষ অর্থে বিত্তে ফুলে ফেঁপে ওঠতে দেখা গেছে বিগত বছরগুলোতে। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। ব্যাংকটির তথ্য অনুসারে দেশীয় মুদ্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি বা এর ওপরে সম্পদশালী ব্যক্তির সংখ্যা বাংলাদেশে প্রায় ১ হাজার ৭০০, যাদের মোট সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের ওপরে, স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ কোটি টাকার বেশী, যা জিডিপি’র ১০ শতাংশ।
লক্ষণীয় যে, গত এক বছরেরও বেশী সময় ধরে দেশের গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। এটা সরকারী হিসাব, প্রকৃতপক্ষে এটা আরো অনেক বেশী। ডলার সংকটের কারণে চাহিদা অনুসারে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এতে আমদানির পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ফলে উৎপাদনমুখী শিল্পের প্রবৃদ্ধি কমে যাওয়ার শংকা তৈরী হয়েছে। ক্রমাগত ক্রয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে ওঠছে। আন্তর্জাতিক মানদন্ড অনুসারে (বিপিএম৬) দেশের রিজার্ভ এখন ২১ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এ অবস্থায় বছর শেষে ঋণের কিস্তি শোধ করতে হবে ১২ বিলিয়ন ডলার। গত অর্থ বছরে প্রত্যাশিত হারে প্রবৃদ্ধি হয়নি।
বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম আরেক খাত রেমিট্যান্স পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। দেশের ব্যাংক খাতের পরিস্থিতিও নাজুক। সুশাসনের ঘাটতির পাশাপাশি খেলাপি ঋণ খাতটির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের শেষে দেশের ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি ২ লাখ ১২ হাজার ৭৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা মোট বিতরণকৃত ঋণের ১৪ দশমিক ৪০ শতাংশ। তবে অর্থনীতির এসব সংকটের আঁচ বা ছোঁয়া লাগছে না দেশের উপরোক্ত বিলিনেয়ারদের গায়ে। সম্পদের কেন্দ্রীভবনকে বাংলাদেশে সুষম উন্নয়নের পথে অন্তরায় হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ডঃ সালেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ধনসম্পদ যাদের আছে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তাদের সংযোগও বেশী। এ সংযোগ রাজনীতি থেকে শুরু করে আমলাতন্ত্র, ব্যাংক সব পর্যায়ে তাদেরকে প্রভাবশালী করছে। ফলে তারা ব্যাংক ঋণের সুবিধা পায়। ব্যাংক খাতে দেখা যায়, ঋণের বেশীর ভাগই কেন্দ্রীভূত বড় গ্রাহকদের মাঝে। অঞ্চলভিত্তিক হিসেবে দেখলে দেখা যাবে, ঢাকা ও চট্টগ্রাম ছাড়া দেশের বেশীর ভাগ এলাকাই বঞ্চিত। বাংলাদেশের বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ-এসব খাতেই কয়েকটি গ্রুপের মনোপলি বা একচেটিয়া ব্যবসা। সব কিছুই তাদের নিয়ন্ত্রণে, অন্যদিকে দেশের লাখ লাখ ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।
সচেতন মহলের অভিমত, দেশে একশ্রেণীর ব্যবসায়ী রাতারাতি ধনী হয়ে যাচ্ছেন। আবার ব্যবসা বাণিজ্য নেই এমন ব্যক্তিদের সম্পদও ফুলে ফেঁপে ওঠছে। নীতি নৈতিকতা ও আইন অনুসরণ করে কোন দেশেই রাতারাতি বড়লোক হয়ে ওঠা সম্ভব নয়। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম এবং বেআইনী কর্মকান্ডে যুক্ত হলেই তা সম্ভব। তাই উন্নয়নের সুফল সবশ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে হলে প্রয়োজন কার্যকর সুশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা করবে কে?

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top