জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সংকটের আবর্তে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ১২:৩০:৪৭ অপরাহ্ন

দেশের রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অর্থনৈতিক বিপর্যস্ত দশা নিয়ে ইতোমধ্যে মিডিয়ায় বহু সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়গুলো এখন ‘টপিক্স অব দ্য মিডিয়া’ বললে ভুল হবে না। শুধু মেইনস্ট্রিম মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়ায়ও এসব বিষয় বিস্তর আলোচনা ও সমালোচনা হচ্ছে।

সম্প্রতি মৌলভীবাজারের জনৈক গ্রাহক একটি ব্যাংকের বিষয়ে লিখেছেনঃ আইসিবি ইসলামী ব্যাংক-মৌলভীবাবাজার শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো, ক্যাশ সংকট। টাকা দিতে পারবে না। জানতে চাইলাম কত দিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানালেন, দুই মাস ধরে এই অবস্থা। ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমাদের কিছুই করণীয় নেই। যতো পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন। বাংলাদেশ ব্যাংকই আমাদের এই অবস্থার মধ্যে ফেলেছে।

মহসীন বখত নামক জনৈক ব্যক্তির মন্তব্য হচ্ছে, রিজার্ভেও টাকা নেই। সব চালান হয়ে যাচ্ছে বিদেশে। ক্ষমতা কেন্দ্রে এই শক্তিধর মাফিয়া চক্র সক্রিয়। হাওর কাউয়া দীঘিতে সৌর বিদ্যুৎ প্রকল্পের নামে মৌলভীবাজারে প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। এটা কেবল দেশের টাকা হরিলুটের জন্য নেয়া হচ্ছে। চট্টগ্রামের গুনধর মাফিয়া ইয়াবা বদির কাউয়া দীঘিতে জমি কেনার সংবাদ নিশ্চয় জানো। কেন্দ্রের সেরা গৌসকুতুব দরবেশ মাফিয়া চক্র তাদের ছোট ছোট পোনা ছেড়ে দিয়ে এই অঞ্চলকে আগে করতলে নেয়ার ষোলকলা পূর্ণ করছে। ব্যাংকগুলো এখন সিক্রেটভাবে কার্যত: দেউলিয়া, কিছুদিন পরে কোন কোন ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে। সফিকুর রহমান সবুজ লিখেছেনঃ বাংলাদেশ ব্যাংক নামে মাত্র একটা দায়িত্ব নিয়ে আছে, যাদের কাজ টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া। উত্তম বিশ্বাস বলেন, এস আলম গ্রুপকে লোন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দিয়েছিলো? কিছুদিনের মধ্যে ব্যাংকটি কো-অপারেটিভ এ পরিণত হতে পারে। আব্দুর রব ভুট্টো লিখেছেনঃ শুধুমাত্র দেউলিয়া ঘোষণা বাকি। এছাড়া গতকাল শীর্ষস্থানীয় মিডিয়া প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে রিজার্ভের এক ভীতিকর অবস্থা ফুটে ওঠেছে। ‘ডলার সংকট: ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন’ শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও রিজার্ভ কমেই চলেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার মজুত আশংকাজনক পর্যায়ে নেমে এসেছে। দুই বছর আগে শুরু হওয়া ডলারের সংকট কাটছে না। বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতে সাম্প্রতিক যেসব পদক্ষেপ নেয়া হয়েছিলো, সেগুলো রিজার্ভ বাড়াতে ব্যর্থ হয়েছে। ডলারের সংকট না কাটায় রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না, বরং প্রায় প্রতিনিয়তই কমছে রিজার্ভ। খোদ বাংলাদেশ ব্যাংক সূত্রই এ তথ্য জানিয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আবারো রিজার্ভ চুরির একটি তথ্য প্রকাশ করেছে একটি ভারতীয় মিডিয়া। অবশ্য বাংলাদেশ ব্যাংক তা অস্বীকার করে বলেছে, সংবাদটি ভুয়া। তবে এতে এদেশের সচেতন মহলের সন্দেহ কাটছে না। কারণ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে দশা এ অবস্থায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আশ্চর্যের কিছু নয়।

অনেকের মতে, দেশে ডলার এবং রিজার্ভ সংকট সৃষ্টির পেছনে ডলার পাচার ও বিদ্যুৎ খাতে অপচয় বিশেষভাবে দায়ী। বিদ্যুতের জন্য অন্যায় ও অসম চুক্তির দরুণ ইতোমধ্যে আদানিকে নিয়মনীতির বাইরে গিয়ে হাজার হাজার কোটি ডলারে শোধ করতে হয়েছে। আর এই অর্থে এবার ভারতীয় আদানি গ্রুপের মুনাফা দ্বিগুন হয়েছে। অপরদিকে ডলার সংকটে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার এদেশে কর্মরত তাদের দেশীয় কোম্পানীগুলোর পাওনা পরিশোধের জন্য চাপ দিতে শুরু করেছে। এভাবে চতুর্মুখী চাপে পড়ে রিজার্ভ যেমন তলানীতে নেমে এসেছে তেমনি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অবস্থাও ভয়াবহ। এ অবস্থা থেকে উত্তরণে সদিচ্ছা নিয়ে আশু সুষ্ঠু ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তবে কথা হচ্ছে, সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায়। কিন্তু সেই সর্ষেতেই যদি ভূত থাকে তবে কে তাড়াবে তাকে? সরকারের নীতি নির্ধারক শীর্ষমহলে যদি এসব সংকটের কারণ নিহিত থাকে, তবে কীভাবে দূর হবে এসব সমস্যা ও সংকট?

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top