জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শেয়ারবাজারে আস্থাহীনতা চরমে

প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৪, ১২:৪৪:১৩ অপরাহ্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গত রোববার (২০ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৮৯ টি কোম্পানীর মধ্যে ২৭৮ টির দর পতন ঘটে। অধিকাংশ কোম্পানীর এ ধরনের দরপতন শেয়ারবাজারে রীতিমত শংকা সৃষ্টি করেছে। অবশ্য শেয়ারবাজারে দরপতনের ধারা চলছে অনেক আগে থেকেই। গতকাল দৈনিক জালালাবাদে ‘শেয়ারবাজার থেকে ৫ দিনে উধাও ৫ হাজার কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গেলো সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতিটিতেই দরপতন হয়েছে শেয়ারবাজারে। ঐ সময় শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব ক’টি মূল্যসূচকও কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি। সচেতন মহলের অভিমত, সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ে অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। অতীতে বাজার কারসাজির সাথে যারাই জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নেয়া হয়নি বা কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই বিনিয়োগকারীদের সামনে। এ কারণে অসংখ্য নিরাপত্তা বলয় সৃষ্টির পরও পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থাহীনতায় ভোগেন তারা। যেসব কোম্পানীর বেশী সংখ্যক শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকে, ওই সব কোম্পানীর উদ্যোক্তারা প্রায়ই বাজার কারসাজির সাথে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া পুঁজিবাজারে কিছু কোম্পানীর উদ্যোক্তা রয়েছেন, যারা কারসাজির মাধ্যমে কমমূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট থেকে শেয়ার কিনে নেন। আবার কারসাজির মাধ্যমে মূল্য বাড়িয়ে আবার ওই কোম্পানীর শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেন। এভাবে কিছু অসাধু উদ্যোক্তা বাজার কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করে নিজেদের পকেট ভারী করেন।

বিগত সময়ে ক্ষমতাসীন মহলের জনৈক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে শেয়ার মার্কেটে কেলেংকারীর অভিযোগ ওঠলে এমনকি প্রমাণিত হলেও তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দায়ের করা মামলা অন্যায়ভাবে খারিজ করে দেয়া হয়। তার ও তার সাঙ্গপাঙ্গদের কারসাজির ফলে শেয়ার বাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ধস নামে। নিঃস্ব হয়ে যান কয়েক লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী। সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেন কেউ কেউ। আর কারসাজির মূল হোতা পরিণত হন এশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিতে। তিনি আজো দোর্দন্ড প্রতাপে রাজত্ব করছেন, তার টিকিটি স্পর্শ করার কেউ নেই। অবশ্য সম্প্রতি পুঁজিবাজারের কারসাজির অভিযোগে চিহ্নিত কিছু চক্রকে শাস্তি দিয়েছে। কিন্তু এসবই আইওয়াশ ও নামেমাত্র শাস্তি বলে অনেকের অভিমত। একজন অসৎ ব্যক্তি বা কোম্পানী যদি কারসাজি করে ১০০ কোটি টাকা লুটে নেয়ার পর তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়, এতে তার কোন ক্ষতি নেই। ৫০ কোটি লাভ থেকে যাবে তার। কারাদন্ডের মতো কঠোর ব্যবস্থা না থাকায় শেয়ার মার্কেট লুটেরারা বেপয়োয়াভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসে গভীর ফাটল বা চিড় সৃষ্টি হয়েছে। এই ফাটল বা চিড় মেরামত সহজ ব্যাপার নয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top